ইলেকশানের পরে বাংলাদেশ: জুলাই বিপ্লবের কি পরিণাম?

দেড় বছর আগে, বাংলাদেশের ‘জুলাই বিপ্লব’ সারা বিশ্বকে এক অভূতপূর্ব আশায় উজ্জীবিত করেছিল। স্বৈরাচারী হাসিনার ১৫ বছরের শ্বাসরুদ্ধ করা দুঃশাসনের পর, ছাত্রসমাজের নেতৃত্বে বাংলার আপামর জনতা ইতিহাসের রঙ্গমঞ্চে প্রবল জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়েছিল, আর চিরতরে ভাসিয়ে নিয়ে গিয়েছিল স্বৈরাচারী হাসিনা ও তার দোসর আওয়ামী লীগকে।…